৪০০০ টাকা আয় করুন প্রতি সপ্তাহে ঘরে বসেই খুব সহজে।
সময় যেমন বসে থাকে না তেমনি আপনার বয়স ও যাপিত জীবনও বসে থাকবে না। বর্তমান প্রযুক্তির যুগে টাকা আয় যতটা কঠিন, আবার ততটাই সহজ। প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করে আপনি একটা ভালো পরিমান টাকা আয় করতে পারবেন। তার জন্য আপনাকে কিছু বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারে ।
আপনি যদি ঘরে বসে সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করতে চান , তবে আমার এই লেখাটি পড়ুন মনোযোগ সহকারে। এতে আপনি বুঝতে পারবেন ঘরে বসে সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করতে পারবেন।
এখন আমি এমন কিছু উপায় শেয়ার করব যাতে করে আপনি প্রতি সপ্তাহে ৪০০০ টাকা ইনকাম করতে পারবেন একেবারে ঘরে বসেই।
সূচিপত্রঃ এই লেখাটি পড়ে আপনারা যা যা জানতে পারবেন।
- কনটেন্ট রাইটিং
- অনুবাদ
- ডাটা এন্ট্রি
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- গ্রাফিক ডিজাইন
- ভিডিও এডিটিং
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- ডিজিটাল মার্কেটিং
- অনলাইন টিউশনি
- ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন
- ইউটিউব চ্যানেল
- হাতে তৈরি পণ্য বিক্রি
কন্টেন্ট রাইটিং
বর্তমান সময়ে অনলাইন সেক্টরে প্রচুর কন্টেন্ট রাইটার এর চাহিদা রয়েছে। অনলাইন মাধ্যমে যারা আয় করতে আগ্রহী তারা ওয়েবসাইট অথবা পণ্য সম্পর্কে নানা কন্টেন্ট বানিয়ে থাকে। তাই ঘরে বসে আপনি কন্টেন্ট লেখার মাধ্যমে করতে পারেন। কন্টেনকনরাইটিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে খুব সহজেই প্রতি মাসে অন্তত দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
এটা মূলত আপনি যে বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করবেন বা লিখবেন। সেই বিষয়টা মূলত বিভিন্ন সোর্স থেকে আপনি সেগুলোর উপরে পড়াশোনা করবেন এবং সেগুলো থেকে একটা ধারণা নিয়ে আপনি যথাযথ উপায়ে একটা কনটেন্ট লিখবেন। আপনার লিখিত কন্কটেন্মটপক্ষে ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হলেই ভালো হয়।
কনটেন্ট রাইটিং এমন একটি কাজ যা ঘরে বসে আরামে
আপনি করতে পারবেন। প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় দিলেই ধারাবাহিক কন্টেন্ট তৈরি
করা যায়। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় আপনার লেখার সুযোগ রয়েছে। SEO অপটিমাইজড কনটেন্ট
লিখলে ক্লায়েন্ট কনটেন্টের মূল্য দিতে আগ্রহী হয়।
অনুবাদ
হ্যাঁ আপনি হয়ত শুনে অবাক হবেন যে বর্তমানেও অনুবাদের কাজ করে ঘরে বসেই ইনকাম করা যায়। তবে আপনি ভাবতে পারেন যে বর্তমানে হাজারো সফটওয়্যার রয়েছে যারা অনুবাদের কাজ ফ্রিতে করে দিয়ে থাকে তাহলে বাজারে এই কাজের চাহিদা কীভাবে হয়? এটা সত্য যে বর্তমানে অনেক সফটওয়্যার রয়েছে যারা অনুবাদের কাজ করে দিয়ে থাকে তবে তারা সঠিকভাবে এই অনুবাদটি করতে পারে না।
তাই এখনও এই কাদের চাহিদা মার্কেটের রয়েছে প্রচুর। আপনি যদি একের অধিক ভাষা জেনে থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজে। এ কাজটি হল একটি ভাষা থেকে কোন একটি লেখাকে বা কোন একটি অডিও শুনে সেটিকে অন্য একটি ভাষায় রূপান্তর করে দেওয়া। তবে এই কাজটি করতে আপনার একের অধিক ভাষা জানা থাকতে হবে।
তারপর আপনি খুবই সহজে যে কোন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে এই ধরনের কাজ করে টাকা ইনকাম করতে পারেন। এটি বর্তমান সময়ে অনলাইনের সবচেয়ে সহজ কাজ যা দ্বারা আপনি সহজেই সফলভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।অনুবাদ হলো একটি ভাষায় লেখা তথ্য বা নথিকে অন্য ভাষায় অর্থ ও ভাব অক্ষুণ্ণ রেখে রূপান্তর করার প্রক্রিয়া।
বর্তমানে বই, ওয়েবসাইট, ব্যবসায়িক নথি, ভিডিওর সাবটাইটেল এবং শিক্ষামূলক কনটেন্ট অনুবাদের জন্য দক্ষ অনুবাদকদের ব্যাপক চাহিদা রয়েছে। এই কাজে সফল হতে হলে অন্তত দুটি ভাষায় ভালো দক্ষতা, সঠিক ব্যাকরণ সম্পর্কে জ্ঞান এবং বিষয়বস্তুর অর্থ বোঝার দক্ষতা থাকতে হবে। দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত কাজের মাধ্যমে ঘরে বসেই ভালো আয় করা সম্ভব।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
অনলাইনে যে কেউ সহজেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করতে পারে। প্রতিদিনই এই কাজের চাহিদা বেড়েই চলেছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পছন্দ ওদক্ষতা অনুযায়ী কাজ বেছে নিতে পারি। যিনি গ্রাফিক্সে দক্ষ, বা লেখালেখিতে অথবা ছবি এডিটিং এ আছে বিশেষ দক্ষতা এ রকম বিভিন্ন ধরনের কাজের জন্য প্রয়োজন হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর।
বিভিন্ন জব মার্কেট প্লেসগুলো থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ খুজে নেয়া যায় ।তার আগে অবশ্যই আমাদের ঐ মার্কেট প্লেসগুলোতে নিজেদের জানা কাজের ফিরিস্তি দিয়ে ভালো একটি একাউন্ট খুলে নিতে হবে। Upwork মার্কেট প্লেস এর হিসেব অনুযায়ী ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর ৭০০০ এর উপরে টি জব আমাদের জন্য অপেক্ষা করে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Book Promotion, Amazon Product Research, Customer Representative”,”SEO Specialist, Graphics Designer, Office Assistant for Real estate business , Social Media Executive etc. তবে এখানে কাজ পেতে হলে নিজেকে কিছুটা দক্ষ করে নিতে হবে।
যারা একদম নতুন তারাও কাজ পাচ্ছে সহজেই যদি তাদের দক্ষতা থাকে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ নিয়মিত করে অনেকেই কোম্পানীতে পার্মানেন্ট হয়ে গেছে। ধরুন সেই কোম্পানিটির হঠাৎ করেই কোন একটি সমস্যা হয়ে গেল তখন তিনি বা তারা আপনার থেকে ভার্চুয়ালি সহায়তা নিয়ে সে সমস্যাটির সমাধান করল এবং তখন তারা আপনাকে সেটির জন্য পেমেন্ট করল।

ডাটা এন্ট্রি
ডাটা এন্ট্রি হচ্ছে লেখিত কোনো তথ্য, চিত্র, উপাত্ত, বা বিষয়বস্তুকে ইলেকট্রনিক ফরম্যাটে রূপান্তর করে তা কম্পিউটারের জন্য উপযুক্ত করার প্রক্রিয়া। এই পদ্ধতিতে সাধারণত ডাটা ইনপুট করে একটি নির্দিষ্ট সিস্টেম ডাটাবেসে ডাটা সংরক্ষণ করা হয়। ডাটা এন্ট্রির মাধ্যমে বিভিন্ন তথ্য যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি সংরক্ষণ করা হয়। এটি আমাদের বিভিন্ন কাজে সাহায্য করার পাশাপাশি ডাটা সংরক্ষণ, ও প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডাটা এন্ট্রির কাজ অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের মত ঘরে বসেই করা যায়। আবার অনেক কোম্পানি রয়েছে যারা চায় যে ডাটা এন্ট্রি অপারেটর তাদের অফিসে বসেই কাজ করবে। ফ্রিল্যান্সিং বা রিমোট Data Entry কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অফিসে প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি ঘরে বসে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টের জন্য রিমোটলি কাজ করবেন।
অন্য ধরনের কাজ সাধারণত কোনো কোম্পানির জন্য করতে হয়। এক্ষেত্রে একাধিক প্রজেক্টে কাজ করতে হয় এবং সাময়িকভাবে কোনো প্রজেক্ট না থাকলেও আপনি চাকরিতে বহাল থাকবেন। ফুল টাইম Data Entry চাকরির ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। ফুল টাইম চাকরি সাধারণত স্থায়ী হয় এবং এর জন্য মাসিক ভিত্তিতে পেমেন্ট করা হয়।
আরো পড়ুনঃ ফ্রি VPN ব্যবহারের সুবিধা ও ঝুঁকি
গ্রাফিক ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন হলো একটি ক্রিয়েটিভ স্কিল যা দিয়ে আপনি ঘরে বসে অনলাইনে বা ফ্রিল্যান্সিং করে নিয়মিত আয় করতে পারেন। আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েবসাইট, ই-কমার্স এবং অ্যাপ মার্কেটিং সব জায়গাতেই গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বাড়ছে। নতুন ও প্রফেশনাল ডিজাইনাররা সহজেই ইনকাম শুরু করতে পারে। এটি শুধুমাত্র কাজের আইডিয়া নয়, বরং বাস্তবিকভাবে ইনকাম করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
এই ব্লগটি পড়ে আপনি জানতে পারবেন কোন কাজ দিয়ে শুরু করবেন, কোনটি বেশি আয় দেয় এবং কিভাবে ধাপে ধাপে মাসে হাজার থেকে লাখ টাকা ইনকাম করা সম্ভব। গ্রাফিক্স ডিজাইন শিখে সবচেয়ে জনপ্রিয় উপায়ে আয় করা যায় ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করে। বর্তমানে Fiverr, Upwork এবং Freelancer.com এর মতো প্ল্যাটফর্মে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজনেস কার্ড, ইউটিউব থাম্বনেইলসহ বিভিন্ন কাজের প্রচুর চাহিদা রয়েছে।
আপনি যদি নতুন হন, তাহলে শুরুতে ছোট ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। শুরুতে আয় তুলনামূলক কম হয়, যেমন মাসে ৪,০০০ থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত।তবে ধীরে ধীরে আপনার প্রোফাইল ভালো হলে এবং ক্লায়েন্ট রিভিউ বাড়লে এই আয় ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা বা তারও বেশি হতে পারে। অনেক ফ্রিল্যান্সার মাসে ২ লাখ টাকারও বেশি আয় করছেন।
ভিডিও এডিটিং
ডিজিটাল যুগের গতিশীল ল্যান্ডস্কেপে, ভিডিও এডিটিং একটি অপরিহার্য স্কিল হয়ে উঠেছে। আপনি একজন এম্বিসিয়াস কনটেন্ট ক্রিয়েটর , একজন সোশ্যাল মিডিয়া উৎসাহী, অথবা কেউ ক্যারিয়ার পরিবর্তন করতে চাইছেন না কেন, Video editing এর স্কিল অর্জন আপনাকে অনেক সুযোগের দরজা খুলে দিতে পারে। ডিজিটাল সামগ্রীর বিশাল সমুদ্রে, ভিডিওগুলি হচ্ছে অবিসংবাদিত রাজা।
মার্কেটিং ক্যাম্পেইন থেকে সোশ্যাল মিডিয়া প্রাইরোটি পর্যন্ত, ভালোভাবে তৈরিকৃত ভিডিওগুলির চাহিদা আকাশচুম্বী। এখানেই Video editing ধাপে ধাপে, কাঁচা ফুটেজকে চিত্তাকর্ষক ভিজ্যুয়াল গল্পে রূপান্তরিত করে। ভিডিও এডিটিং হলো ধারণ করা ভিডিওকে কেটে, সাজিয়ে, প্রয়োজনীয় ইফেক্ট, সাউন্ড এবং লেখা যোগ করে আকর্ষণীয় রূপ দেওয়ার প্রক্রিয়া।
বর্তমানে YouTube, Facebook, Instagram এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণার জন্য দক্ষ ভিডিও এডিটরের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই কাজের জন্য Adobe Premiere Pro, DaVinci Resolve, CapCut বা Filmora-এর মতো সফটওয়্যার ব্যবহার করা হয়। নিয়মিত অনুশীলন এবং ভালো মানের প্রতি সপ্তাহে ৪,০০০ টাকার চেয়েও অনেক বেশি আয় করতে পারেন।
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাবা-মায়ের কাছে বকা শোনেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন হবে। বলা হয়, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে সময়ের অপচয় হয়। কিন্তু এটাই আবার আয়ের মাধ্যম হয়ে উঠছে। বিভিন্ন নামীদামি ব্র্যান্ড থেকে শুরু করে ছোটখাটো ব্যবসা সবারই প্রচারের মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
তবে এর জন্য শেখা চাই সঠিক ব্যবস্থাপনা। ব্যবসা বা নিজের উদ্যোগের নামে একটি পেজ করলেই চলে না। সোশ্যাল মিডিয়া থেকে নিজের ব্যবসাকে লাভবান করতে হলে সঠিক ব্যবস্থাপনা শেখা ভীষণ জরুরি। সাধারণত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অনলাইনে নিজেদের প্রচার চালাতে একটি পেজ খুলেই কাজ সারে। এর চেয়ে যারা একটু অগ্রসর, তারা দেখা যায় পেজের প্রচারের জন্য কিছু টাকা ব্যয় করে।
এটুকু করেই অনেকে ভাবেন, অনেকটাই করা হলো। এমন যারা ভাবেন, তারা বলতে হয় বোকার স্বর্গে বাস করছেন। কেন? এই প্রশ্নের উত্তরেই সামনে হাজির হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্রসঙ্গটি। এ জন্যই বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট ও মাঝারি ব্যবসায়ী—সবাই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে পারদর্শী লোক খোঁজে। বলা যায়, সময়ের সঙ্গে এই পেশায় দক্ষ লোকের চাহিদা ক্রমশ বাড়ছে।
সফলভাবে এই কাজ করতে হলে কনটেন্ট পরিকল্পনা, ডিজাইন সম্পর্কে মৌলিক ধারণা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিয়ম সম্পর্কে জানা জরুরি। বর্তমানে ছোট-বড় অনেক প্রতিষ্ঠান অনলাইনে তাদের উপস্থিতি বজায় রাখতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ দিচ্ছে। দক্ষতা অর্জন করলে এই পেশা থেকে ঘরে বসেই নিয়মিত ভালো আয় করা সম্ভব।
ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এখন শুধু একটি স্কিল না, বরং একটি বাস্তব ইনকাম সোর্স। আমি নিজে অভিজ্ঞতা থেকে দেখেছি সঠিক কৌশল, ধৈর্য আর নিয়মিত প্র্যাকটিস থাকলে ঘরে বসেই মাসে ভালো অঙ্কের টাকা আয় করা সম্ভব। বর্তমানে অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং ও পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু সমস্যা হলো, অনেকেই জানে না কোথা থেকে শুরু করবে এবং কোন পথে গেলে রেজাল্ট পাওয়া যাবে। এই লেখায় আমি এমন ৬টি প্র্যাকটিক্যাল ও পরীক্ষিত কৌশল শেয়ার করেছি, যেগুলো ব্যবহার করে নতুনরাও ধাপে ধাপে ডিজিটাল মার্কেটিং দিয়ে প্রতি সপ্তাহে ৪,০০০ টাকা আয় করতে পারে।
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য, সেবা বা প্রতিষ্ঠানের প্রচার এবং বিক্রি বাড়ানোর কৌশল। এর মধ্যে Facebook Marketing, Google Ads, Email Marketing, SEO এবং Content Marketing-এর মতো বিভিন্ন পদ্ধতি রয়েছে। একজন ডিজিটাল মার্কেটারের কাজ হলো সঠিক গ্রাহকের কাছে সঠিক সময়ে বিজ্ঞাপন পৌঁছে দিয়ে ব্যবসার বিক্রি বৃদ্ধি করা।
এই দক্ষতা অর্জনের জন্য অনলাইন কোর্স, নিয়মিত অনুশীলন এবং বাস্তব প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতাগুলোর একটি, যা থেকে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য আয়ের সুযোগ তৈরি করা যায়। ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং আজকের যুগে একটি অত্যন্ত সম্ভাবনাময় পেশা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৫.৯% CAGR সহ দ্রুততম বৃদ্ধির সাথে, ২.৭ বিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।
অনলাইন টিউশনি
ইউনিভার্সিটির বেশিরভাগ স্টুডেন্টের আয়ের একমাত্র ভরসা টিউশন। কেউ কেউ আবার কোচিং সেন্টার খুলেও মাসে হাজার হাজার টাকা আয় করছে। কিন্তু যারা একটু গ্রাম পর্যায়ে থেকে পড়াশোনা করছে তাদের জন্য ভালো টিউশন পাওয়াটা আসলে একটু কঠিন বিষয়। তাছাড়া এখন ঘরে ঘরে টিউটর তৈরি হচ্ছে বিধায় শহরে থেকেও টিউশন নিয়ে হতাশায় ভুগছে অনেকে।
এমন সমস্যায় পড়ছেন সচেতন গার্ডিয়ান-ও। কেননা তারা যেমন টিউটর চাচ্ছেন ঠিক তেমনটা মিলছে না বাড়ির আশেপাশে। এভাবেই স্থানগত দূরত্বের কারণে স্টুডেন্ট সঠিক টিউটর বা কোচিং সেন্টার পাচ্ছে না আবার তেমনই টিউটর প্রয়োজন মতো স্টুডেন্ট পাচ্ছে না। এই ধরনের সমস্যার একমাত্র সমাধান হতে পারে অনলাইনে টিউশন করানো বা একটি কোটিং সেন্টার চালু করা।
বিশেষ করে কোভিট-১৯ এর পর থেকে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে প্রাইভেট পড়ার প্রবনতা বেড়েছে। কেননা কম টাকায় কাঙ্খিত শিক্ষক পাওয়া যাচ্ছে তাও আবার ঘরে বসে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আপনি যদি অফলাইনে পর্যাপ্ত টিউশন না পান কিংবা অফলাইনে স্টুডেন্ট পড়াতে ঝামেলা মনে করেন তাহলে অনলাইনে টিউশন শুরু করতে পারেন।
এতে করে আপনি দেশের যে কোনো প্রান্তে বসে যে কাউকে পাঠদান করতে পারবেন। Zoom, Google Meet বা Microsoft Teams-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই দেশ-বিদেশের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যায়।একসাথে হাজার হাজার স্টুডেন্টের ক্লাস নিতে পারবেন। ফলে আপনার আয়ের-ও কোনো সীমাবদ্ধতা থাকবে না। প্রতিসপ্তাহে ৪,০০০ টাকা আয় তখন কোনো ব্যাপার হবে না।
ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন
বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। প্রথম দিকে বিনোদন ও শখের বশেই সামাজিক এ যোগাযোগমাধ্যমটির ব্যবহার হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তা ও চাহিদায় এসেছে ভিন্নতা। বর্তমানে তো টাকা উপার্জনেরও অন্যতম হয়ে উঠেছে ফেসবুক।
জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি থেকে নানা উপায়ে আয় করা যায় টাকা। ফেসবুক ব্যবহারকারীরা অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন ও মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করে আয় করা যায় টাকা। এর বাইরেও আরো ৬টি উপায়ে টাকা আয়ের সুযোগ রয়েছে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ।
মূলত সাতটি উপায়ে: ইন-স্ট্রিম বিজ্ঞাপন, রিলস বোনাস, স্টারস, ব্র্যান্ডেড কনটেন্ট বা স্পনসরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের পণ্য বিক্রি এবং সাবস্ক্রিপশন। এর মধ্যে বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকেই বাংলাদেশের বেশিরভাগ পেজের আয় আসে। তবে শুধু পেজ খুললেই টাকা আসে না। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়।
সকল যোগ্যতা পূরণ হলে Facebook-এর বিভিন্ন মনিটাইজেশন সুবিধা, ব্র্যান্ড প্রমোশন এবং স্পনসরশিপের মাধ্যমে আয়ের সুযোগ পাওয়া যায়। সফল হতে হলে নিয়মিত পোস্ট করা, দর্শকের মন্তব্যের উত্তর দেওয়া এবং নতুন নতুন বিষয় নিয়ে কাজ করা গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে একটি জনপ্রিয় ফেসবুক পেজ ব্যক্তিগত ব্র্যান্ড ও আয়ের নির্ভরযোগ্য উৎস হয়ে উঠতে পারে।
হাতে তৈরি পণ্য বিক্রি
হাতে তৈরি পণ্য বিক্রি হলো নিজের দক্ষতা ও সৃজনশীলতা ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করে অনলাইনে বা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করার কাজ। এর মধ্যে হস্তশিল্প, গয়না, মোমবাতি, কেক, পেইন্টিং, পোশাক, ঘর সাজানোর সামগ্রী এবং বিভিন্ন কাস্টম পণ্য তৈরি করা যায়। বর্তমানে মানুষ ইউনিক ও ব্যক্তিগত ডিজাইনের পণ্যের প্রতি বেশি আগ্রহী হওয়ায় এই ধরনের ব্যবসার চাহিদা বাড়ছে।
Facebook, Instagram এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে সহজেই নিজের তৈরি পণ্যের প্রচার ও বিক্রি করা যায়। ভালো মানের পণ্য, সুন্দর প্যাকেজিং এবং গ্রাহকের ভালো সেবা নিশ্চিত করতে পারলে এটি ঘরে বসে আয়ের একটি সফল মাধ্যম হতে পারে। যার মাধ্যমে খুব সহজে ঘরে বসে প্রতি সপ্তাহে ৪০০০ টাকা আয় করা সম্ভব।
শেষ কথাঃ
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে ঘরে বসে ইনকামের অনেক সুযোগ রয়েছে। যেমন: ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডাটা এন্ট্রি, ডাটা এনালাইসিস, ইত্যাদি অনেক কাজ রয়েছে। আপনি যে কাজ করতে পছন্দ করেন অথবা আপনার কাজটি সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে, তাহলে আপনি সে কাজটি বেছে নিতে পারেন।
আপনি এই কাজটির উপর প্রতিনিয়ত ভালোভাবে পরিশ্রম করলে, সে কাজের উপর দক্ষ ও প্রফেশনাল হয়ে উঠবেন। এখন মোবাইল ফোনটি দিয়ে শুরু করতে পারেন কিন্তু আপনাকে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার ক্রয় করে কাজ করা বাধ্যতামূলক। সঠিক পরিকল্পনা ও গাইডলাইন ধৈর্য ধরে কাজ করলে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।

ঘরজামাই এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url