Header Ads

Header ADS

 

পারফেক্ট রঙ চা তৈরির সহজ ও সঠিক পদ্ধতি 



রঙ চা শুধু একটি পানীয় নয়, বরং অনেকের দিনের শুরু ও ক্লান্তি দূর করার প্রিয় সঙ্গী। তবে সুস্বাদু ও ঘ্রাণযুক্ত রঙ চা তৈরি করতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

🔸 একটি পাত্রে পরিমাণমতো ফিল্টার করা পানি  নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।

🔸 পানি ফুটে উঠলে নামিয়ে নিন। 

🔸একটি ছাকনিতে চা পাতা (প্রতি কাপের জন্য ১/২ চামচ চাপাতা) নিয়ে আস্তে আস্তে তার উপর পানি ঢালুন, যাতে চায়ের রং, ঘ্রাণ ও স্বাদ সুন্দরভাবে বের হয়। 

🔸 কাচের কাপে পরিবেসন করুন। 

🔸 স্বাদে ভিন্নতা আনতে চাইলে চিনি, আদা, লবঙ্গ, দারচিনি, পুদিনা পাতা বা মধু যোগ করতে পারেন। যারা মরিচ চা খাবেন তারা টাটকা কাঁচা মরিচ ও সালে পাতি লেবু ব্যবহার করুন।   


মনে রাখবেন: ভালো মানের চা-পাতা, বিশুদ্ধ ফিল্টার করা  পানি এবং কাচের পাত্র ব্যবহার—এই তিনটি বিষয়ই একটি পারফেক্ট রঙ চায়ের মূল রহস্য।  

#রঙ_চা #চা_প্রেমী #TeaTime #গৃহস্থালি_টিপস #চা_তৈরির_সঠিক_উপায় ☕🍃

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.